Skip to content

জঙ্গিবাদ নিয়ন্ত্রণে তবে নির্মূল সম্ভব হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাভূমি ডেস্ক ॥
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে জঙ্গি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখনও জঙ্গির মূল উৎপাটন কিংবা নির্মূল করতে পারিনি। তাই কিছু কিছু জায়গায় এখনও তারা আক্রমণ করতে চায়।

তিনি বলেন, জঙ্গিরা বাইরের কেউ নয়। আগের জঙ্গিরাই নতুন নতুন নাম দিয়ে আত্মপ্রকাশ করে। আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী এদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে।

জাতীয় শোক দিবস পালন-সংক্রান্ত সার্বিক নিরাপত্তা বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্টদের প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫