স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরঃ শ্রীপুরে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
রোববার সকালে র্যাব-১ এর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বিকেলে র্যাব-১ এর আভিযানিক দল ইয়াবা ক্রয়-বিক্রির গোপন সংবাদ পেয়ে গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা গোসিংগা বাজার এলাকায় অভিযান চালায়। গোসিংগা বাজার জহির উদ্দিনের খাবার হোটেলের দক্ষিণে পাঁকা রাস্তার উপর থেকে গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা লোহাগাছা মোঃ কামাল মিয়ার পুত্র মোঃ দেলোয়ার হোসেন (২৫), একই থানা কর্ণপুর বড়দিঘীপাড় এলাকার মোঃ জাহাঙ্গীর আলমের পুত্র মোঃ ফরিদ উদ্দিন (২৪), খিলাপাড়া এলাকার মোঃ জামান উদ্দিন সরকারের পুত্র মোঃ রায়হান উদ্দিন (২২) কে আটক করা হয়।
আটকের সময় তাদের দখল থেকে ৬০পিস ইয়াবা, নগদ ৭শত টাকা, ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব জানায়, দীর্ঘদিন যাবত চোরাইপথে বিদেশী মাদক আমদানি করে গাজীপুর জেলার বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছে। অবৈধভাবে মাদকদ্রব্য ইয়াবা নিজ হেফাজতে রাখিয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর টেবিল ১০(ক)/৪১ ধারার অপরাধ করিয়াছে।
