Skip to content

এবার মার্কিন গোয়েন্দাপ্রধানের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক ॥
মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক ড্যান কোয়াটস পদত্যাগ করেছেন।

এর মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ থেকে আরও একজন বিদায় নিলেন। খবর বিবিসির।

এক টুইটার বার্তায় সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, মধ্য আগস্টে কোয়াটসের স্থলে অভিষিক্ত হবেন টেক্সাসের কংগ্রেসম্যান জন র‌্যাটক্লিফ।

রাশিয়া ও উত্তর কোরিয়ার ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ড্যান কোয়াটসের সম্পর্কে টানাপোড়েন চলছিল।

এ বছরের জানুয়ারিতে ইরানের হুমকির ব্যাপারে ট্রাম্প তার গোয়েন্দা বিভাগের প্রধানের প্রতিবেদনকে অকাজের এবং নিতান্তই সাদাসিধে বলে উল্লেখ করেছিলেন।

এর বছরখানেক আগে ফিনল্যান্ডে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠকের কথা শুনে গণমাধ্যমের সামনেই হেসে ফেলেছিলেন গোয়েন্দাপ্রধান ড্যান কোয়াটস।

পরে অবশ্য তিনি এ ঘটনায় ক্ষমা চেয়ে বলেছিলেন, আমার অভিব্যক্তির মানে এই নয় যে, আমি প্রেসিডেন্টকে অসম্মান বা তার সমালোচনা করেছি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫