Skip to content

ডেঙ্গু-বন্যা-গণপিটুনিতে দেশের অবস্থা ভয়াবহ : মোস্তফা

বাংলাভূমি ডেস্ক ॥
দেশে চলছে ভয়াবহ বন্যা, অন্য দিকে ডেঙ্গু মহামারীতে রূপ নিচ্ছে, গণপিটুনিতে মারা যাচ্ছে নিরপরাধ মানুষ। সব মিলিয়ে দেশের অবস্থা ভয়াবহ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া।

তিনি বলেন, চলমান পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ মন্ত্রী-মেয়ররা নিজেদের ব্যর্থতা আড়াল করতে বিরোধী দলের ওপর দোষ চাপানোর নোংরা খেলা খেলছে। তাদের মনে রাখা উচিৎ এই নোংরা খেলা খেলে তাদের ব্যর্থতা যেমন আড়াল করা যাবে না, তেমনই তাদেরও শেষ রক্ষা হবে না।

সোমবার বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় মিলনায়তনে লেবার পার্টি চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদীর পিতা মাওলানা আব্দুস সাত্তার স্মরণে বাংলাদেশ যুব মিশন আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মোস্তফা বলেন, সমাজে আজ ক্রমান্বয়ে ভালো-সুশিক্ষিত মানুষের সংখ্যা হ্রাস পাচ্ছে। মাওলানা আব্দুস সাত্তার সারা জীবন এই সমাজে সুশিক্ষিত মানুষ তৈরির জন্য কাজ করে গেছেন। নীতি-আদর্শ ও ধর্মীয় শিক্ষায় মানুষ তৈরির যে ধারা তিনি তৈরি করে গেছেন তা অব্যাহত রাখতে হবে।

যুব মিশন সভাপতি কামরুল ইসলাম সুরুজের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, লেবার পার্টি মহাসচিব আবদুল্লাহ আল মামুন, যুগ্ম মহাসচিব এইচ এম রায়হান, যুব মিশনের সাংগঠনিক সম্পাদক মো. শাকিল সরদার প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫