Skip to content

শ্রীপুরে মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরঃ শ্রীপুর উপজেলা গজারিয়া এলাকায় র‌্যাব-১ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০পিস ইয়াবা, নগদ ১৫শত ৩০টাকা ও ৩টি মোবাইল ফোনসহ সোহেল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

সোমবার দুপুরে র‌্যাব-১ কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রোববার (২৮জুলাই) র‌্যাব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শ্রীপুর গজারিয়া এলাকার নাজিম উদ্দিনের বাড়ীর সামনে থেকে মৃত আছান উদ্দিনের পুত্র মোঃ সোহেল (২৩) কে আটক করে। আটকের সময় সোহেলের দেহ তল্লাশী করে ৫০পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১,৫৩০টাকা ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করে।

র‌্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে আর জানায়, সোহেল দীর্ঘদিন যাবত গাজীপুরে মাদকের কারবার করে আসছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫