Skip to content

গাজীপুরে কল সেন্টার ৩৩৩ এর প্রচারনা বিষয়ক প্রেস কনফারেন্স

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরঃ প্রধানমন্ত্রী ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার সদয় নির্দেশনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম কর্তৃক বাস্তবায়িত কল সেন্টার ‘৩৩৩’ এর মাঠ পর্যায়ে প্রচারণা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে গাজীপুর জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ভাওয়াল সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের জেলা প্রশাসক এস.এম. তরিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: শাফিউল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো. মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক শাহ্ সামসুল হক রিপন, সাবেক সভাপতি মুকুল কুমার মল্লিক, সাংবাদিক এম.এ ফিরোজ, আবু হানিফা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক বলেন, তথ্য, অভিযোগ ও সেবা পেতে ৩৩৩ নাম্বারে কল করুন। উক্ত নাম্বারে কল করে যেসব সেবা পাবেন সরকারি সেবা পদ্ধতি, বাল্যবিবাহ, পরিবেশ দূষণ, ইভটিজিং, ভেজাল, অবৈধ বালু উত্তোলন, ভূমি সংক্রান্ত, সড়ক দুর্ঘটনা, ভোক্তা অধিকার, দূর্যোগ, মাদক, জুয়া, সরকারি গাছ কর্তন ও অন্যান্য সরকারি সেবা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫