Skip to content

সুষমা স্বরাজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বাংলাভূমি ডেস্ক ॥
ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার দিনগত রাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এক শোকবার্তায় এ তথ্য জানান।

শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষমা স্বরাজের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, সুষমা স্বরাজ বাংলাদেশের একজন ভালো বন্ধু ছিল। তার মৃত্যুতে বাংলাদেশ একজন ভালো বন্ধু হারিয়েছে। ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তার অবদান স্মরণ করবে।

প্রসঙ্গত মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টার দিকে রাজধানী নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স হাসপাতালে মারা যান সুষমা স্বরাজ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫