Skip to content

গাজীপুরে এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে খুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরে এটিএম বুথের ভিতর ঢুকে নিরাপত্তা কর্মীকে খুন করে পালিয়ে গেছে এক দুর্বৃত্ত। বুধবার ভোর পৌনে পাঁচটার দিকে মহানগরীর বোর্ডবাজারে এবি ব্যাংকের বুথে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম (৪৫) ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ থানার চর পূবাইল গ্রামের মোহাম্মদ আলীর পুত্র। তিনি মিলিনিয়াম কর্টিজ সিকিউরিটি বাংলাদেশ লিমিটেড কোম্পানীতে চাকুরি করতেন এবং বোর্ড বাজারে এবি ব্যাংকের শাখায় এটিএম বুথে দায়িত্ব পালন করছিলেন।

গাছা থানার ওসি মোঃ ইসমাইল হোসেন জানান, বোর্ড বাজারস্থ এবি ব্যাংকের বুথে ঢুকে অজ্ঞাত পরিচয়ের এক দুর্বৃত্ত সিকিউরিটি নাইটগার্ড জাহাঙ্গীর আলমকে বড় চাকু দিয়ে নাক, মুখ, গলা, পেট কেটে ও কুপিয়ে খুন করে পালিয়ে যায়। এতে নিহতের নাড়ি ভুড়ি বের হয়ে যায়। হত্যাকারীর পরনে লুঙ্গি ও মুখ গামছা দিয়ে ঢাকা ছিল।

সকালে এক গ্রাহক বুথ থেকে টাকা তুলতে গেলে নিহতের রক্তাক্ত মরদেহ বুথের ভিতর পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

হত্যাকারী বুথ থেকে কোন টাকা-পয়সা বা অন্য কোন কিছু নেয়নি। ব্যাংকের সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে হত্যাকারীকে সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫