Skip to content

কোনাবাড়ীতে চাঁদাবাজ চক্রের ৩ সদস্য আটক

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর জেলা কোনাবাড়ী থানার জরুন বাজার এলাকায় শক্তির দাপট ও সাধারণ জনগণকে ভয়-ভীতি দেখিয়ে দীর্ঘদিন যাবত চাঁদাবাজি করে আসছিল একটি চক্র। এমন সংবাদের ভিত্তিতে জরুন বাজার এলাকায় অভিযান চালিয়ে সাজু সুয়েটারের সামনে থেকে চাঁদাবাজ চক্রের তিন সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-১ এর সদস্যরা।

বুধবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন র‌্যাব-১।

র‌্যাব বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার রাতে সাজু সুয়েটারের সামনে থেকে রানা, শফিকুল ও সাদ্দাম নামের তিন চাঁদাবাজকে আটক করা হয়। আটককৃত মোঃ রানা আহম্মেদ (৩০) গাজীপুর কোনাবাড়ী জরুন এলাকার মোঃ মোসলেম উদ্দিনের পুত্র, মোঃ শফিকুল ইসলাম সাগর (৩৫) নীলফামারি ডোমার কইগিলা এলাকার মৃত আঃ গণির পুত্র, মোঃ সাদ্দাম আলী (২৫) দিনাজপুর খানশামা পূর্ব বাশুলী মৃত আঃ সালামের পুত্র। আটককৃতদের মধ্যে শফিকুল কোনাবাড়ী জরুন হায়দারের বাড়ীর ভাড়াটিয়া এবং সাদ্দাম কালাম পালোয়ানের বাড়ীর ভাড়াটিয়া। আটকের সময় তাদের দখল থেকে চাঁদা আদায়ের ১টি রশিদ, নগদ ৩হাজার ৬০টাকা ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, আটককৃতরা সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবত শক্তির দাপট প্রদর্শন করে চলমান অটোরিক্স থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছে। এছাড়াও আশেপাশের এলাকায় গাড়ী, দোকানপাট, প্রতিষ্ঠান থেকে চাঁদা আদায় করে আসছে। উদ্ধারকৃত আলামত ও আটকৃতদেরকে থানায় হস্তান্তর ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও র‌্যাব জানায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫