Skip to content

কাপাসিয়ায় পশু খাদ্য ও ওষুধের দোকানে ভ্রাম্যমান আদালতের জরিমানা

মীর মাসুদ করিম
কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: কাপাসিয়া উপজেলার বীর উজলী বাজারের দু’টি পশু খাদ্য ও ওষুদের দোকানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা এবং ৩ দোকান সিলগালা করেছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা: ইসমত আরা আজ বুধবার বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।


জানা যায়, উপজেলার টোক ইউনিয়নের বীর উজলী বাজারের রুনু ফিড এন্ড মেডিসিন এবং রামকৃষ্ণ পরিচালিত আর কে পোল্ট্রি ফিড’কে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ১ লাখ টাকা করে দুই দোকানীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় একই বাজারের হারিছ মুন্সি পরিচালিত জাহিদ পোল্ট্রি ফিড দোকানী পালিয়ে যাওয়ায় মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন কোম্পানীর ২/৩ লাখ টাকার ঔষদ ও সকল মালামাল জব্দ করে দোকান সিলগালা করে দেয়া হয়েছে। এছাড়া ভ্রাম্যমান আদালত ওই বাজারের শুভ আইসক্রীম ফ্যাক্টরী ও বনলতা হোমিও মেডিসিনের দোকান সিলগালা করে দিয়েছে। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আনিসুর রহমান ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫