Skip to content

বঙ্গবন্ধুকে হত্যা করা হলেও তাঁর আদর্শ হত্যা করতে পারেনি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরঃ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন বিশাল হৃদয়ের অধিকারী। তার আজীবন লালিত স্বপ্ন ছিল বাঙ্গালিদের জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা। অথচ স্বাধীনতার সাড়ে তিন বছরের মাথায় পরিবারসহ তাঁকে নৃশংসভাবে হত্যা করা হয়।

তিনি বলেন, যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলতে তিনি অনেক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তাঁর নেতৃত্বে দেশ যখন এগিয়ে যেতে শুরু করেছিল তখন কুচক্রী মহল তাঁকে হত্যা করে। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করা হলেও তাঁর আদর্শকে ধারণ করে তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

প্রতিমন্ত্রী আজ শনিবার দুপুরে গাজীপুর প্রেসক্লাব আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাতাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন।

গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি মো: মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো: আজাদ মিয়া, পুলিশ সুপার শামসুন্নাহার, মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো: আজমত উল্লা খান, সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন, সহ-সভাপতি এ্যাড. মো: ওয়াজ উদ্দিন মিয়া, আওয়ামী লীগ নেতা এ্যাড. আব্দুল হাদী শামীম, এ্যাড. আমজাদ হোসেন বাবুল, আফজাল হোসেন সরকার রিপন, খালেদ মাহমুদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম রিপন শাহ, সাংবাদিক মুকুল কুমার মল্লিক, ইকবাল আহমেদ সরকার, আমজাদ হোসেন, আলমগীর হোসেন, সৈয়দ লিটন, মোঃ নজরুল ইসলাম আজহার প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫