কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: কাপাসিয়ার টোক সংবাদপত্র পাঠক ও ইলেকট্রনিকস মিডিয়া নিউজ শ্রোতা ফোরাম আয়োজিত ” আসুন -সবাই মিলে আলোকিত মানুষ ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ করি ” শীর্ষক আলোচনা সভা ও মাসিক পাঠচক্র গত শুক্রবার বিকেল ৫টায় ডুমদিয়া উত্তর পাড়ায় মানব উন্নয়ন চত্বরে অনুষ্ঠিত হয়।
ফোরামের আহবায়ক ও যুগ্ম আহবায়ক মোহাম্মদ মনজুরুল হক গাজী ও সাংবাদিক এম. সাইফুল শুভ এর পরিচালনায় এবং ডুমদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট শেখ ফজলুল কাদের। সম্মানিত ও বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে টোক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান এম. এ জলিল ও ঢাকা ইসলামিয়া চক্ষু হাসপাতালের সিনিয়র সেক্রেটারি সমাজ বন্ধু মো. ইকবাল হোসাইন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টোক রণেন্দ্র উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মুফতী মাওলানা মো. আবদুর রহিম দেওবন্দী, সাংবাদিক মাহাবুর রহমান, বীর উজলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফজলুল কবীর, অবসরপ্রাপ্ত সরকারি চাকুরীজীবী আবদুল বারী ও আলী হোসেন।
