Skip to content

দেশে ফিরেছেন ১ হাজার ৯৪২ জন হাজি

বাংলাভূমি ডেস্ক ॥
পবিত্র হজ পালন শেষে গতকাল ১৭ আগস্ট (শনিবার) থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। প্রথম দিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ও সৌদিয়া এয়ারলাইন্স এর তিনটি ফ্লাইটে মোট ১ হাজার ৯৪২ জন হাজি দেশে ফেরেন।

সরকারি ব্যবস্থাপনার প্রথম ফিরতি ফ্লাইট বিজি-৩৫০২ স্থানীয় সময় রাত ৮টা ৩৩ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর হাজিরা বিমানবন্দরে পৌঁছানোর পর তাদের প্রত্যেককে ৫ লিটারের একটি জমজম পানির জার দেয়া হয় এবং সৌদি এয়ারলাইন্স এর হাজিদেরকে জেদ্দা এয়ারপোর্ট থেকে ৫ লিটারের একটি জমজম পানির জার দেয়া হয়।

এদিকে গতকাল (শনিবার) বাদ জোহর ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ মদিনার হজ ব্যবস্থাপনা সরেজমিনে প্রত্যক্ষ করার জন্য মক্কা হতে মদিনা আল-মুনাওয়ারার উদ্দেশ্যে যাত্রা করে রাত ৮টায় মদিনায় পৌঁছেন বলে জানা গেছে। এ সময় মদিনার মৌসুমে হজ অফিসারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে তাকে স্বাগত জানান।

গত ১০ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হয়। চলতি বছর পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ বিমান ও সৌদিয়া যোগে সর্বমোট ১ লাখ ২৭ হাজার ১৫২ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব যান।

পবিত্র হজ পালন শেষে শনিবার থেকে তারা দেশে ফিরতে শুরু করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫