স্টাফ রিপোর্টার ॥
জিএমপি কাশিমপুর থানার এক ওয়ারেন্টভুক্ত আসামীকে লতিফপুর এলাকা থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাশিমপুর থানা এএসআই মোহাম্মদ মাসুদ রানার নেতৃত্বে লতিফপুর এলাকায় অভিযান চালিয়ে মারামারি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আনোয়ার হোসেন ওরফে আনোয়ার দেওয়ানকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আনোয়ার হোসেন ওরফে আনোয়ার দেওয়ান (৩৬) গাজীপুর মহানগর কাশিমপুর থানা লতিফপুর এলাকার মৃত রমিজ উদ্দিন ওরফে নবা দেওয়ানের পুত্র।
রবিবার গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন কাশিমপুর থানা পুলিশ।
