Skip to content

ভারতের পরমাণু অস্ত্র নিয়ে বিশ্বকে ভাবতে বললেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক ॥
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের পরমাণু অস্ত্র ভাণ্ডারের নিরাপত্তা নিয়ে বিশ্বকে গুরুত্বের সঙ্গে চিন্তা ভাবনা করার আহ্বান জানিয়েছেন। ভারত পরমাণু যুদ্ধের নীতি পরিবর্তন করতে পারে বলে প্রকাশিত খবরকে কেন্দ্র করে এ বক্তব্য দিয়েছেন ইমরান খান।

রোববার এক টুইট বার্তায় তিনি বলেন, মোদি সরকারের নিয়ন্ত্রনাধীন ভারতের পরমাণু অস্ত্র ভাণ্ডারের নিরাপত্তার বিষয়ে বিশ্বকে গুরুত্বের সঙ্গে চিন্তা-ভাবনা করা উচিত।

তিনি আরও বলেন, এর প্রভাব কেবল উপমহাদেশেই পড়বে না বরং গোটা বিশ্বে পড়বে।

গত ৫ আগস্ট ভারত নিয়ন্ত্রণাধীন কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়া এবং কাশ্মীরকে দুই ভাগে বিভক্ত করাকে কেন্দ্র করে পাক-ভারত উত্তেজনার পারদ আরও কয়েক ধাপ বেড়েছে। ভারতের এ পদক্ষেপে কঠোর নিন্দা জানিয়েছে পাকিস্তান। পার্সট্যুডে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫