Skip to content

কালীগঞ্জে পোনা মাছ অবমুক্তকরণ

কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: কালীগঞ্জে ২০১৯-২০ অর্থবছরে অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষা প্লাবিত ধানক্ষেত ও প্লাবন ভূমিতে প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করণ কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন।

আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদের পুকুর, নলী বিল, বক্তারপুর ও ধনপুর গুচ্ছ গ্রামের সরকারি পুকুরগুলোতে পোনা মাছ অবমুক্ত করেন মহিলা ও শিশু বিষয়ক সংসদীয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি। কালীগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে বিভিন্ন প্রজাতির ৯৯ কেজি পোনা মাছ ওই সব পুকুর ও জলাশয়ে অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শিবলী সাদিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাকসুদ-উল-আলম খান, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা মৎস্য অফিসার সাদিয়া রহমান, মোক্তারপুর ইউপি চেয়ারম্যান মো. শরীফুল ইসলাম তোরণ, বক্তারপুর ইউপি চেয়ারম্যান মো. আতিকুর রহমান আকন্দ ফারুক প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫