Skip to content

গাজীপুরে সাংবাদিকদের সাথে টিআইবি’র মতবিনিময়

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন ট্রান্সপারেন্সী ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরনায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। “কলম হোক দুর্নীতি প্রতিরোধের অন্যতম হাতিয়ার, আসুন দুর্নীতি প্রতিরোধে সক্রিয় হই একসাথে এখনই” এই প্রতিপাদ্যে মঙ্গলবার সকালে সংস্থার নিজস্ব কার্যালয়ে মঙ্গলবার এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

দুর্নীতি বিরোধী সমাজিক আন্দোলনকে আরো কার্যকর ও ফলপ্রসুকরার লক্ষ্যে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সনাক সহ-সভাপতি অধ্যাপিকা ফাতেমা জোহরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক। সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো: মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক এসএম রিপন শাহ, সাংবাদিক সৈয়দ মোকছেদুল আলম লিটন, এম নজরুল ইসলাম, শামসুল হক ভূইয়া, মো: আলমগীর হোসেন, সনাক সদস্য কাজী মোসাদ্দেক হোসেন ও জিমি পারভীন।

সভায় সনাক কার্যক্রম সর্ম্পকে অবহিত করেন টিআইবি এরিয়া ম্যানেজার মো: রাসিদুজ্জামান লিটন ও সহকারী ম্যানেজার স্বপ্না বিশ্বাস।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫