বাংলাভূমি ডেস্ক ॥
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় মৃত্যু হওয়া কনস্টেবল ওমর ফারুকের জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ১০টায় রাজধানীর ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সের এসআই শিরু মিয়া অডিটোরিয়ামে তার জানাজা হয়।
জানাজায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, অতিরিক্ত আইজিপি শাহাবউদ্দিন কোরাইসী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানাজা শেষে ফারুকের মরদেহকে আইজিপি ও বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সম্মান জানানো হয়।
গত ৫ আগস্ট রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ফারুক। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিএএনএফপিইউ-১ (রোটেশন-৫) মিনাসমা, মালিতে কর্মরত ছিলেন।
