Skip to content

শ্রীপুরে এক নারী মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: শ্রীপুরে ১১০পিস ইয়াবা ও ১০০গ্রাম গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে।

বুধবার গাজীপুর জেলা ডিবি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যগুলো জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএমের নির্দেশে জেলা ডিবির অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইনের তত্তাবধানে এসআই মোঃ মফিজুর রহমান মল্লিকের নেতৃত্বে শ্রীপুর কেওয়া পশ্চিম খন্ড এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে প্রশিকার মোড় ফায়ার সার্ভিস ডির্ফেসের সামনে পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর থেকে মাদক দ্রব্য ইয়াবা ও গাঁজা ক্রয়-বিক্রয়কালে নারী মাদক ব্যবসায়ী চায়না (৪০) কে আটক করা হয়। আটককৃত চায়না শ্রীপুর থানা কেওয়া পশ্চিম খন্ডের আনোয়ারের স্ত্রী। এ বিষয়ে এসআই(নিঃ) মোঃ মফিজুর রহমান মল্লিক বাদী হয়ে শ্রীপুর থানার মামলা (নং-৬০) দায়ের করেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫