Skip to content

নেইমারকে দর্শকদের কটুক্তি : জরিমানা পিএসজির

স্পোর্টস ডেস্ক ॥
বিতর্ক আর নেতিবাচক খবর যেন পিছু ছাড়ছে না ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়রকে। দলবদল বিষয়ক গুঞ্জনে এরই মধ্যে বেশ আলোচিত-সমালোচিত হয়েছেন তিনি। এবার তার কারণে জরিমানা গুনতে হয়েছে ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইকে।

তবে এতে সরাসরি দায় নেই নেইমারের। কেননা তাকে উদ্দেশ্য করে দর্শকরা কটুক্তি এবং আপত্তিকর ব্যানার মাঠে আনার কারণেই জরিমানা গুনতে হয়েছে পিএসজিকে। তবে জরিমানার অঙ্কটা খুব বেশি নয় ক্লাবটির জন্য।

গত ১২ আগস্ট ফ্রেঞ্চ লিগ ওয়ানে নিমের বিপক্ষে ম্যাচে ছিলেন না নেইমার। সে ম্যাচে ৩-০ গোলে জেতে পিএসজি। তবে সেদিন গ্যালারিতে দেখা যায় দুইটি ব্যানার। যেখানে লেখা ছিলো ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে পিএসজি ছাড়ার পরামর্শের কথা এবং তার আচার আচরণে দর্শকদের অসন্তুষ্টির কথা।

কিন্তু এ দুই ব্যানারকে সহজভাবে নেয়নি ফরাসি পেশাদার ফুটবলারদের সংগঠন। তাই তারা দর্শকদের এমন আচরণের কারণে পিএসজিকে ২০০০ ইউরো জরিমানা করেছে। একই সঙ্গে ভবিষ্যতের জন্য সতর্কও করা হয়েছে ফ্রেঞ্চ লিগের বর্তমান চ্যাম্পিয়নদের।

এদিকে এখনও পর্যন্ত চলতি মৌসুমে পিএসজির জার্সি গায়ে নামা হয়নি নেইমারের। কখনও বার্সেলোনা, আবার কখনও রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার খবর চাউর হচ্ছে প্রতিনিয়ত। শেষপর্যন্ত কোন ক্লাবে যান নেইমার সেটিই এখন দেখার বিষয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫