Skip to content

কালীগঞ্জে বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: জাতীয় সম্মিলিত মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন কালীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মোস্তফা মিয়ার সভাপতিত্বে শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন গাজীপুর জেলা সাবেক ডেপুটি কমান্ডার আলহাজ্ব মহর আলী, গাজীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মুনির উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মো. শওকত হোসেন খান, সাবেক সাংগঠনিক কমান্ডার এইচ লুইস গমেজ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক মো. ইব্রাহীম খন্দকার, যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান মারুফ প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫