Skip to content

কালীগঞ্জে পরিবার পরিকল্পনার পরিদর্শকের কান্ড!

মো. ইব্রাহীম খন্দকার ॥
গাজীপুর: কালীগঞ্জে পরিবার পরিকল্পনার মোক্তারপুর ইউনিয়ন পরিদর্শক মো. ওবায়দুল্লাহ স্ক্রু-ড্রাইভার দিয়ে এক সন্তানের জননী কল্পনা রানী চন্দ্র ঘোষ (৩৮) কে এলোপাতাড়ি আঘাত করে ক্ষত-বিক্ষত রক্তাক্ত জখম করেছে। পরে পরিবারের লোকজন রক্তাক্ত জখম ওই গৃহবধূকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত আনুমানিক সোয়া ১টার দিকে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের কালীঘোষের বাড়িতে। অভিযুক্ত ওবায়দুল্লাহ মোক্তারপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনার পরিদর্শক (এফটিআই) হিসেবে দায়িত্ব পালন করছেন।

ঘটনার খবর পেয়ে শনিবার দুপুরের কালীগঞ্জ থানা পুলিশ ওই অভিযুক্ত মো. ওবায়দুল্লাহকে তার নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যায়।

ভিকটিমের পারিবারিক সূত্রে জানা যায়, মোক্তারপুর গ্রামের মৃত আব্দুল আউয়ালের ছেলে ওবায়দুল্লাহ শুক্রবার রাত আনুমানিক সোয়া একটার দিকে পাশ্ববর্তী রামচন্দ্রপুর গ্রামে ঘোষপাড়া গিয়ে নয়ন ঘোষ ও নিতাই ঘোষের বাড়িতে গিয়ে আমাকে বাঁচাও বাঁচাও বলে ঘরের দরজা ধাক্কাধাক্কি করে। তারা ঘরের দরজা না খুললে পাশ্ববর্তী সুকুমার ঘোষের বাড়িতে গিয়ে আমাকে মেরে ফেলবে আমাকে বাঁচান এ বলে সে চিৎকার করতে থাকে। তখন সুকুমার ঘরের দরজা খুলে তাকে ঘরের ভেতর বসতে বললে সে রুমে ঢুকে অপর রুমে থাকা সুকুমারের মেয়ে কল্পনা রানী চন্দ্র ঘোষকে ঝাপরে ধরে রুমের ভেতর নিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। এরপর ওই গৃহবধূর ওপর উপর্যুপরি নির্যাতন ও স্ক্র –ড্রাইভার দিয়ে মাথা, চোখ, ঘার সহ এলোপাতাড়ি ফার দিয়ে ক্ষত-বিক্ষত রক্তাক্ত জখম করে। অচেতন অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে পরিবারের লোকজন তাকে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ রেফার্ড করে। পথের মধ্যে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে টঙ্গী ক্যাথারসিস হাসপাতালে ভর্তি করে।

শনিবার বেলা দুইটার দিকে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জেহাদুল হক তার সঙ্গীয় ফোর্স নিয়ে মোক্তারপুর থেকে ওবায়দুল্লাহকে আটক করে থানায় নিয়ে আসে।

কালীগঞ্জ থানার ওসি মো. আবু বকর মিয়া বলেন, ভিকটিমের পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ পাওয়াা যায়নি। তার পরিবারের পক্ষ থেকে জানা যায় ওবায়দুল্লাহ মানসিকভাবে অসুস্থ রয়েছে। চিকিৎসার জন্য তার বড় ভাইয়ের জিম্মায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫