Skip to content

নিরাপত্তারক্ষীর কাঁধে উঠে বিপদে পড়েছেন শাহরুখ

বিনোদন ডেস্ক ॥
বলিউড বাদশা শাহরুখ খানকে নিয়ে বলিউডে তুমুল বিতর্ক চলছে। সম্প্রতি শাহরুখ খানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিও থেকেই বিতর্কের উৎপত্তি। ভিডিওটিতে দেখা যাচ্ছে প্রতিবারের মতো এই বারও নিজের বাড়িতে জন্মষ্টমী সেলিব্রেট করেছেন শাহরুখ খান। ২৩ অগস্ট, শুক্রবার ছিল জন্মাষ্টমী।

জন্মাষ্টমী উপলক্ষ্যে নিয়ম অনুযায়ি কিং খান শাহরুখের মন্নতে ‘দহি হান্ডি’ উৎসবের আয়োজন করেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে নিরাপত্তারক্ষীর কাঁধে চড়ে শাহরুখ নিজেই নারকেল দিয়ে ‘দহি হান্ডি’ ফাটিয়ে উৎসব উদযাপন করেন। হাঁড়ি ফাটাতেই হাঁড়ির ভেতর রাখা বস্তু নিরাপত্তারক্ষীর মাথাতেও পড়ে।

এই ভিডিওটি দেখেই চটেছেন অনেকেই। কেউ কেউ প্রশ্ন তুলেছেন হান্ডি ফাটানোর জন্য দেহরক্ষীর কাঁধে কেন উঠেছেন শাহরুখ? দেহরক্ষীর কাঁধে না উঠে শাহরুখের উচিত নিজে পরিশ্রম করা। এমন মন্তব্যও করেছেন কেউ কেউ।

তবে ‘হান্ডি’ ফাটানোর পর কিং খানকে দেহরক্ষীর মাথা পরিষ্কারও করতেও দেখা যায়। বাদশার এই আচরণের জন্য কেউ কেউ আবার তার প্রশংসাও করেছেন।

গত বছরও ছোট ছেলে আব্রামকে নিয়ে জন্মাষ্টমী পালন করেছিলেন বাদশা। সেবছর অবশ্য দহি হান্ডি ফাটিয়েছিল আব্রাম। তবে এবার দেহরক্ষীর কাঁধে চড়ে ‘দহি হান্ডি’ ফাটিয়ে ভীষণ বিপদে পড়েছেন শাহরুখ খান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫