Skip to content

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার ক্ষেত্রে নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: সিমিন হোসেন রিমি

আকরাম হোসেন রিপন
চীফ রিপোর্টার ॥
গাজীপুর: মানুষ সবচেয়ে বড় অসহায় হয়ে পড়ে যখন সে অসুস্থ হয় আর তখন তার পাশে স্বজনরা থাকলেও হাসপাতালে সবচাইতে বেশী দায়িত্বশীল ভূমিকা পালন করতে হয় একজন নার্সকে। রাতে স্বজনরা ঘুমিয়ে গেলেও তার খুব কাছে থেকে প্রতিটি শ্বাস-প্রশ্বাস খেয়াল রাখতে হয় একজন নার্সকে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের স্বপ্ন ছিল বাংলাদেশের একজন মানুষও বিনা চিকিৎসায় মারা যাবেনা, শুধু নার্সরাই পারে সেই স্বপ্ন পূরণ করতে, সঠিক সেবা দিয়ে একজন অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে তুলতে। তাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে প্রতিটি নার্সকে দ্বায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাঙ্গালী জাতির ইতিহাসে সবচেয়ে বেদনা বিধুর দিন ১৫ই আগষ্ট। ১৯৭৫ সালের এই দিনে আমরা হারিয়েছি জাতির শ্রেষ্ট সম্পদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এই শোককে শক্তিতে রূপান্তরিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে, তবেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হবে।

আজ রোববার সকালে কাপাসিয়ায় সদ্য চালু হওয়া সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এসব কথা বলেন। তিনি অসুস্থ থাকায় আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে বক্তব্য প্রদান করেন। কলেজের অধ্যক্ষ নাজমা আক্তারের সভাপতিত্বে ও প্রভাষক মরিয়ম বেগমের পরিচালনায় বক্তব্য রাখেন ডাঃ জোবাইদা ফারহানা, প্রভাষক সামসুন্নাহার বেগম, মোঃ জাকির হোসেন, রীনা পারভীন, মোসাঃ হালিমা খাতুন, নাছিমা খাতুন, শিউলী বেগম ও মনোয়ারা বেগম। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে মৌসুমী ইসলাম ও এনামুল হক।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫