Skip to content

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বিএনপির সেমিনার আজ

বাংলাভূমি ডেস্ক ॥
মিয়ানমারের সেনাবাহিনীর নিপীড়নের মুখে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে একটি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করেছে বিএনপি। বুধবার বিকাল ৪টায় রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে এই সেমিনার হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান সেমিনারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোহিঙ্গা সংকটের আশু সমাধান নিয়ে উচ্চপর্যায়ের এ সেমিনার অনুষ্ঠিত হবে। এখানে বিশেষজ্ঞ মত উঠে আসবে।

শায়রুল কবির খান আরও জানান, ২০১৭ সালের ২৮ আগস্ট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিতে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছিলেন। সে জন্য ২৮ আগস্ট বিএনপি রোহিঙ্গা সমস্যার আশু সমাধান সামনে রেখে এই সেমিনারের আয়োজন করতে যাচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, সেমিনারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্য, কূটনৈতিক উইংয়ের সদস্য, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা উপস্থিত থাকবেন। এ ছাড়া ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে সেমিনারে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫