Skip to content

স্পিকার্স সম্মেলনে যোগ দিতে শিরিন শারমিনের ঢাকা ত্যাগ

বাংলাভূমি ডেস্ক ॥
মালদ্বীপে অনুষ্ঠিতব্য ফোর্থ সাউথ এশিয়ান স্পিকার্স সামিট অন অ্যাচিভিং দ্য সাসটেইনেবল ডেভলপমেন্ট গোলস- এ যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বুধবার (২৮ আগস্ট) দুপুরে মালদ্বীপের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন। আগামী ১ ও ২ সেপ্টেম্বর মালদ্বীপের রাজধানী মালেতে এ সামিট অনুষ্ঠিত হবে।

স্পিকারকে বিদায় জানাতে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

সফরশেষে আগামী ৩ সেপ্টেম্বর স্পিকার দেশে ফিরবেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫