Skip to content

অভিনেত্রীকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার পরিচালক

বিনোদন ডেস্ক ॥
অভিনেত্রীকে যৌন হেনস্থা করার অভিযোগে এক পরিচালককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া এই পরিচালকের নাম মন্দার কুলকার্নি। ভারতীয় এই নির্মাতার বয়স ২৪ বছর। বর্তমানে পুনে পুলিশের হেফাজতে আছেন তিনি।

মন্দারের বিরুদ্ধে অভিযোগ, সম্প্রতি ফটোশুট করার নামে মাত্র ১৭ বছর বয়সী এক অভিনেত্রীকে যৌন হেনস্থা করেছেন তিনি। এরপর ওই অভিনেত্রী অভিযোগ করলেন গেল ২৩ আগস্ট ওই নির্মাতাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মন্দার কুলকার্নি মেয়েটিকে ১৬ অগস্ট নিজের অ্যাপার্টমেন্টে ডেকে নেয়। সেখানেই মেয়েটি কিছু এক্সক্লুসিভ ছবি তোলা হবে বলে জানায়। এর পরে সেই তরুণীকে বিকিনি পরিয়ে তার বেশ কিছু ছবিও তোলা হয়।

এক পর্যায়ে মান্দার নামের সেই নির্মাতা তার বাসাতেই মেয়েটিকে যৌন হেনস্থা করে।এর পরই পুলিশের কাছে অভিযোগ জানান ওই তরুণী।

জানা গেছে, বেশ কয়েকটি মরাঠি বিজ্ঞাপন ও থিয়েটারে কাজ করেছেন মন্দার। এমনই একটি কাজের ওয়ার্কশপে কাজ করার সময় ওই তরুণীর সঙ্গে তার আলাপ হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫