Skip to content

শুটিং সেট থেকে হাসপাতালে রজনীকান্ত

বিনোদন ডেস্ক ॥
ভারতের দক্ষিণের নাম্বার ওয়ান তারকা রজনীকান্ত নতুন গত এপ্রিল মাস থেকে তার নতুন সিনেমার শুটিং শুরু করেছেন। ‘দরবার’ নামের চলচ্চিত্রটি পরিচালনা করছেন এমআর মুরুগাডোস। এতে রজনীকান্তের বিপরীতে অভিনয় করছেন নয়নতারা। এই ছবিটি নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন রজনীকান্ত। কিন্তু হঠাৎ সিনেমা থেকে বিরতি নিতে হয় তাকে।

শুটিং থেকে ছুটি নিয়ে রজনীকান্ত ছুটে গেলেন হাসপাতালে। থালাইভার হাসপাতালে দেখা গেলো রজনীকান্তকে। এই অভিনেতা শুধু অভিনয় নিয়ে ব্যস্ত থাকেন না, নানা সামাজিক কাজেও দেখা মেলে তার। বিপদে পড়া মানুষের পাশেও দাঁড়াতে দেখা যায় তাকে।

সম্প্রতি ‘দরবার’ সিনেমার শুটিং থেকে বিরতি নিয়ে অসুস্থ দাদাকে দেখতে হাসপাতালে ছুটে যান রজনীকান্ত। চেন্নাই মুম্বাইয়ে উড়ে আসেন তিনি। মুম্বইয়ের একটি বেসরকারি হাসতাপালেই বর্তমানে ভর্তি রজনীকান্তের দাদা। ফলে দাদাকে দেখার জন্যই নিয়ম করে চেন্নাইতে উড়ে যান রজনীকান্ত।

জানা গেছে, রজনীকান্তের দাদা সুস্থ হলে আবারও ‘দরবার’ সিনেমার শুটিংয়ে ফিরবেন তিনি। সিনেমাটিতে ভিলেনের ছেলের চরিত্রে দেখা যাবে অভিনেতা প্রতীক বব্বরকে। আর তার বাবার চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেতা সুনীল শেঠিকে। এর মধ্য দিয়ে ১৫ বছর আগে মুক্তিপ্রাপ্ত ‘ম্যায় হুঁ না’ সিনেমার পর ফের নেতিবাচক চরিত্রে বড় পর্দায় হাজির হবেন তিনি।

‘দরবার’ রজনীকান্তের ক্যারিয়ারের ১৬৭তম সিনেমা। এতে একজন আইপিএস অফিসারের ভূমিকায় তাকে দেখা যাবে। পর্দায় তিনি সুনীলের বিরুদ্ধে লড়বেন। খুব শিগগিরই মুম্বাইতে সিনেমাটির দ্বিতীয় পর্যায়ের শুটিং শুরু হবে। সম্প্রতি ‘দরবার’ বেশ কিছু ছবি ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। ২০২০ সালের ১৫ জানুয়ারি মুক্তি পাবে রজনীকান্তর এই সিনেমা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫