Skip to content

গাজীপুরে সাংবাদিকের বাবার ইন্তেকাল

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ভোরের সময় পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি আব্দুল মালেকের পিতা ইয়াদ আলী (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের ইসলামপুর এলাকার নিজবাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সাংবাদিক আব্দুল মালেক জানান, প্রায় তিন মাস তার বাবা ইয়াদ আলী শ্বাসকষ্ট ও বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। গত মঙ্গলবার রাত থেকে তার অসুস্থতা আরো বেড়ে যায়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। বাদ আছর ইসলামপুরে জানাজা শেষে সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ডের কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

তিনি স্ত্রী, তিন পুত্র, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।

ইয়াদ আলীর মৃত্যুতে গাজীপুর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মো. মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন শাহ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫