Skip to content

গাজীপুর মহানগর মহিলা আ’লীগের জাতীয় শোক দিবস পালন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর মহানগর মহিলা আওয়ামীলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, গণভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বঙ্গতাজ অডিটরিয়ামে গাজীপুর মহানগর মহিলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব সেলিনা ইউনুছের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এ্যাড. মোঃ জাহাঙ্গীর আলম।

গাজীপুর মহানগর সাধারণ সম্পাদক ফাহিমা আক্তার হোসনার উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মোসাঃ শামসুন্নাহার ভূইয়া।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগ সহ সভাপতি (জিপি) এ্যাড. মোঃ আমজাদ হোসেন বাবুল, মহানগর মহিলা আওয়ামীলীগ সহ-সভাপতি তাজলিমা বেগম নয়ন, মহিলা সম্পাদিকা হুসনারা সিদ্দিকা জুলি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সালমা জাহান, প্রচারও প্রকাশনা সম্পাদক শাহীতাজ বারী, সদস্য সাদিয়া আফরিন, সদস্য রওশন আরা সেচ্ছাসেবক লীগ সভাপতি সঞ্চিব কুমার মল্লিক, সাধারণ সম্পাদক হাজী মনির সহ স্থানীয় নেতৃবৃন্দ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫