Skip to content

যারা বাংলাদেশ চায়নি তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, যারা স্বাধীন বাংলাদেশ মেনে নিতে পারেনি তারাই ষড়যন্ত্র করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে। তবে বঙ্গবন্ধুকে শারীরিক ভাবে হত্যা করা হলেও তার আদর্শকে খুনিচক্র হত্যা করতে পারেনি। তাই জীবত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু অনেক বেশী শক্তিশালী। আর বঙ্গবন্ধুর রেখে যাওয়া আদর্শ নিয়েই তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশ দ্রুত উন্নত দেশের কাতারে উঠে যাচ্ছে। বঙ্গবন্ধু বলেছিলেন বিশ্ব আজ দু’ভাগে বিভক্ত শোষক ও শোষিত। বঙ্গবন্ধু আজীবন শোষিতদের পক্ষে কাজ করে গেছেন।

মন্ত্রী শনিবার বিকালে গাজীপুর মহানগরের চান্দনা উচ্চ বিদ্যালয় মাঠে বাসন থানা আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আফজাল হোসেন সরকার রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্যে রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো: আজমত উল্লাহ খান, জাতীয় পার্টির মহানগর শাখার সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া, মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম চৌধুরী, আব্দুল হালিম সরকার, আবুল কাশেম প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫