Skip to content

ঈদের দর্শক নন্দিত নাটক ‘আয়নার গল্প’

বিনোদন ডেস্ক ॥
ঈদ মানেই আনন্দ। আর এই আনন্দের পূর্ণতা দিতে প্রতি বছরের মতো এবারের ঈদুল আজহায়ও বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়েছে কয়েকশ নাটক। সঙ্গে ছিল টেলিছবি ও ধারাবাহিক।

যদিও এখন নাটক দেখার প্লাটফর্ম বদলে গেছে। বেশিরভাগ দর্শকই এখন নাটক দেখেন ইউটিউবে। যারা ঈদের অনুষ্ঠানমালায় নাটকগুলো টেলিভিশনে মিস করেছেন তারা এখন বাসায় বসে সেই নাটকগুলোই দেখছেন ইউটিউবে।

টেলিভিশন ও ইউটিউবে প্রচারিত এ সব নাটক-টেলিছবির মান নিয়ে যেমন সমালোচনা আছে, আবার কিছু নাটক-টেলিছবি দর্শক মহলে ভীষণ প্রশংসার দাবিদার।

তেমনি এবারের ঈদের তুমূল জনপ্রিয় একটি নাটক ‘আয়নার গল্প’। অঞ্জন আইচের পরিচালনায় নাটকটি প্রচারিত হয় ঈদের দ্বিতীয় দিন রাত ১১টা ৪৫ মিনিটে। এ ছাড়া নাটকটি বাইস্কোপে দেখা যাচ্ছে।

নাটকটিতে অভিনয় করেন জনপ্রিয় অভিনেতা আবুল হায়াত, আব্দুন নূর সজল, সাদিয়া জাহান মৌ, সূচনা আজাদ, মাহবুব শাহীনসহ আরও অনেকে।

আয়নার গল্পের পরিচালক অঞ্জন আইচ বলেন, নাটকটি আবেগ এবং ভালোবাসা দিয়ে তৈরি করেছি। নাটকটি নিয়ে অনেক ধরনের প্রতিক্রিয়া পাচ্ছি যার সবটাই ইতিবাচক। দর্শকদের জন্য ভালো একটি নাটক তৈরি করতে পেরেছি এ জন্য খুব ভালো লাগছে। কারণ দর্শকরা ভালো বললেই আমরা স্বার্থক।

এ ছাড়াও এবারের ঈদে প্রশংসিত নাটকের মধ্যে রয়েছে- আশ্রয় ও লেডি কিলার ২, সাবলেট ও লাইফ ইন্স্যুরেন্স, আশ্রয়, ব্যাচেলর ঈদ, বাবুর উবার, গোলাপি কামিজ, ফ্রাইডে লাভ, জময ১২, তিন রাস্তার ভূতসহ আরও অনেক নাটক।

টেলিছবিগুলোর মধ্যে রয়েছে- নির্মাতা সাগর জাহানের ‘মায়া সবার মতো হয় না’, অনিমেষ আইচের ‘ফেরা’, ইফতেখার আহমেদ ফাহমির ‘কিংকর্তব্যবিমূঢ়’, মিজানুর রহমান আরিয়ানের ‘কেস ৩০৪০’ ও ‘রঞ্জনা আমি আবার আসব’, মারুফ মিঠুর ‘সেই রকম বাকি খোর’, মহিদুল মহিমের ‘প্রশংসায় পঞ্চমুখ’, আশফাক নিপুণের ‘এই শহরে’ ও ‘ফেরার পথ নেই’সহ বেশকিছু নাটক দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫