Skip to content

পলাশে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আঃ সহিদের দাফন সম্পন্ন

বিল্লাল হোসেন
ভ্রাম্যমান প্রতিনিধি ॥
নরসিংদী: পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার আটিয়া ঈদগাহ্ মাঠে রবিবার সকাল ১০ টায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ সহিদের দাফন সম্পন্ন হয়।

এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক মন্টু, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সমাজ সেবা কর্মকর্তা মোঃ মনির হোসেন, ডাঙ্গা, ঘোড়াশাল সহ বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধা ও এলাকার সর্বস্তরের জনগণ। তিনি মৃত্যুকালে ৩ ছেলে সন্তান রেখে যান। বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ সহিদ আটিয়াগাঁও গ্রামের ভূইয়া বাড়ীতে জন্ম গ্রহণ করেছিলেন। তাহার পিতার নাম মরহুম এমদাত আলী ভূইয়া। যুদ্ধকালীন সময়ে তিনি মেজর কে এম শফিউল্লার নেতৃত্বে ৩নং সেক্টরের তৎকালীন ঢাকা জেলার বিভিন্ন জায়গার যুদ্ধে অংশ গ্রহণ করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫