Skip to content

বারি’র এএসআইসিটি বিভাগের অভ্যন্তরীণ গবেষণা পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কৃষি পরিসংখ্যান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (এএসআইসিটি) এর “অভ্যন্তরীণ গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা-২০১৯” সোমবার ইনস্টিটিউটের এফএমপিই বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এএসআইসিটি বিভাগে বিগত অর্থবছর যে সকল গবেষণা কর্মসূচি হাতে নেয়া হয়েছিল সেগুলোর মূল্যায়ন এবং এসব অভিজ্ঞতার আলোকে আগামী বছরের গবেষণা কর্মসূচি প্রণয়নের উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন বারি’র মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সুজিত কুমার বালা। কর্মশালায় এক্সপার্ট মেম্বার হিসেবে উপস্থিত ছিলেন বিএআরসি’র অবসরপ্রাপ্ত পরিচালক (কম্পিউটার এবং জিআইএস) জনাব মো. আবেদ হোসেন চৌধুরী এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইএউবিএটি) এর পরিসংখ্যান বিভাগের প্রধান এবং পরিচালক (আইকিউএসি) অধ্যাপক ড. খন্দকার সাইফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. বাবু লাল নাগ। কর্মশালায় এএসআইসিটি বিভাগের কার্যক্রমের সার সংক্ষেপ উপস্থাপন করেন উক্ত বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মো. কামরুল হাসান এবং বিভাগের সেবা সর্ম্পকে সংক্ষিপ্ত বর্ণনা উপস্থাপন করেন বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সাইফুল ইসলাম।

কর্মশালায় বারি’র বিভিন্ন বিভাগের প্রধান, বিজ্ঞানী ও কর্মকর্তাসহ প্রায় ৮০ জন অংশগ্রহণ করেন। কর্মশালার কারিগরী সেশনে এএসআইসিটি বিভাগে গত অর্থ বছর যে সকল গবেষণা কর্মসূচি হাতে নেয়া হয়েছিল সেগুলোর বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রতিবেদন উপস্থাপন এবং আগামী অর্থ বছরে যে সকল কর্মসূচী হাতে নেয়া হয়েছে সেগুলোর সম্যক ধারণা তুলে ধরা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫