Skip to content

সালমানের সাথে রানুর সাক্ষাতের ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক ॥
রানাঘাট স্টেশনের রানুর নাম এখন সবার মুখে মুখে। ভারতের সবচেয়ে আলোচিত মানুষ তিনি। একটি ভিডিওর বদৌলতে বদলে গেল তার জীবন। রানুর গান শুনে মুগ্ধ কোটি কোটি মানুষ। রানাঘাট থেকে মুম্বাইয়ে পাড়ি দিয়েছেন রানু। প্রথমে জনপ্রিয় একটি টেলিভিশন শোয়ে হাজির হন তিনি।

এরপর সেখান থেকে সোজা হিমেশ রেশমিয়ার স্টুডিওতে। হিমেশের সুর ও সঙ্গীতে একটি গানে কণ্ঠও দেন। সেই গানের শিরোনাম ‘তেরি মেরি’। এরই মধ্যে গানটির দুটি লাইন ভাইরাল হয়েছে।

এর মধ্যে রানুকে নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে। কেউ কেউ বলেছেন, রানুর গান শুনে সালমান খান তাকে বাড়ি উপহার দিয়েছেন। সালমানের ‘দাবাং থ্রি’ সিনেমায়ও নাকি গাইতে যাচ্ছেন রানু। সবমিলিয়ে এখন আলোচনার শিরোনাম রানু মণ্ডল।

সম্প্রতি সালমানের দেখা পেয়েছেন রানু। তবে সালমান খান নয়, ইন্ডিয়ান আইডল বিজয়ী সালমান আলি রানুর সঙ্গে দেখা করেছেন। একটি টিকটক ভিডিও করেছেন তারা। ভিডিওধতে দেখা যাচ্ছে, রানু গেয়ে চলেছেন ‘তেরি মেরি’ গানটি। নিমেষেই সেই ভিডিও ভাইরাল হয়েছে। সালমান আলির সঙ্গে রানুর দেখা রীতিমতো ইনস্টাগ্রামে ঝড় তুলেছে ৷

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫