Skip to content

কূটনীতিকদের সঙ্গে বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা

বাংলাভূমি ডেস্ক ॥
ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা। বুধবার সকাল সাড়ে ১০টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের গুলশানের বাসায় এ বৈঠক শুরু হয়। নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বৈঠকে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের হাইকমিশনার, কানাডা দূতাবাসের উপ-হাইকমিশনার, ইউএনডিপির আবাসকি প্রতিনিধি উপস্থিত রয়েছেন।

এছাড়া গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, গণফোরাম নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না বৈঠকে উপস্থিত রয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫