Skip to content

নতুন পণ্য না আনলে বাজারে টিকে থাকা কঠিন হবে: শিল্পমন্ত্রী

বাংলাভূমি ডেস্ক ॥
শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, গার্মেন্টস খাতের বিশ্ব প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই ধারা ধরে রাখতে হলে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে পোশাক শিল্পের অবদার বেশি। বাধা উতরে সামনে এগুতে হয়েছে।

বুধবার রাজধানীর ইন্টারন্যাশন কনভেনশস সিটি বসুন্ধরার সেমিনার হলে ৪ দিন ব্যাপী ২০তম টেক্সটেক বাংলাদেশ-২০১৯ উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারাস অ্যান্ড এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের প্রথম সহ-সভাপতি মনসুর আহমেদ ও সেমস গ্লোবালের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ এমডি মেহেরুন এন ইসলাম।

শিল্পমন্ত্রী বলেন, বিশ্ববাজারে সুবিধা সামনে আর পাওয়া যাবে না। সেই জন্য টিকে থাকার কৌশল বের করতে হবে। বাজার ধরে রাখার জন্য সমন্বিত উদ্যোগ দরকার। নতুন নতুন বাজার এবং নতুন পণ্য না আনলে টিকে থাকা কঠিন হবে। জাতীয় উন্নয়নের স্বার্থে এটা প্রয়োজন। রাজনৈতিক স্থিতিশীলতার কারণে এখানে সকলে আসবে।

আলোচনা শেষে টেক্সটাইল এবং গার্মেন্টস শিল্পের বৃহত্তম প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। চীন, জাপান, যুক্তরাষ্ট্র, ইতালীসহ ২৫ দেশের ১ হাজার ২৫০ প্রতিষ্ঠানের দেড় হাজার স্টলে প্রদর্শন হবে বস্ত্র ও পোশাকখাতের আনুষাঙ্গিক যন্ত্রপাতি। সুতা কাপড়, রাসায়নিক এবং প্রযুক্তি তুলে ধরবে বিশ্বের নামিদামি ব্রান্ড।

আয়োজক প্রতিষ্ঠান মনে করে, প্রদর্শনীতে ভোক্তা উদ্যোক্তা আমদানিকারক অংশগ্রহণকারীদের সরাসরি সাক্ষাৎ এবং আলাপচারিতায় ব্যবসার প্রসার ঘটবে। এতে বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ করে রফতানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ৪ দিন ব্যাপি এ প্রদর্শনীর আয়োজন করেছে সেমস গ্লোবাল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫