Skip to content

শাহজালালে ১০ কেজি সোনাসহ কেবিন ক্রু আটক

বাংলাভূমি ডেস্ক ॥
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ কেজি সোনাসহ একটি বেসরকারি এয়ারলাইনসের একজন কেবিন ক্রুকে আটক করা হয়েছে। আটক ওই ক্রুর নাম রোকেয়া শেখ মৌসুমী।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওমানের মাসকাট বিমানবন্দর থেকে শাহজালাল বিমানবন্দরে আসা একটি বেসরকারি এয়ারলাইনসের ফ্লাইটে ওই ক্রুর কাছ থেকে এই সোনা পাওয়া যায়।

এ তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন।

তিনি বলেন, বেলা ১১টার দিকে মাসকাট থেকে একটি ফ্লাইট ঢাকায় আসে। সেই ফ্লাইটের ক্রুরা গ্রিন চ্যানেল পার হয়ে বের হয়ে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর আর্মড পুলিশের সদস্যরা কেবিন ক্রু মৌসুমীকে চ্যালেঞ্জ করেন। তাকে কাস্টম জোনে এনে তল্লাশি করা হলে ১০ কেজি সোনা পাওয়া যায়।

প্রসঙ্গত শাহজালালে এর আগেও একাধিক নারী ক্রুর সোনা চোরাচালানের অভিযোগ পাওয়া গেছে। নারী ক্রুদের মধ্যে কেউ কেউ দীর্ঘদিন ধরে সোনা চোরাচালানের ক্যারিয়ার হিসেবে ব্যবহার হয়ে আসছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫