Skip to content

তালেবানের সঙ্গে শান্তি আলোচনা বাতিল করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক ॥

তালেবানের সঙ্গে শান্তি আলোচনা বাতিল করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে এক টুইট বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন যে, রোববার তিনি আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি এবং তালেবানের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, রোববার ক্যাম্প ডেভিডে তালেবান নেতাদের সঙ্গে আমার বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু ওই বৈঠক বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও জানিয়েছেন, তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা স্থগিত রাখারও নির্দেশ দেয়া হয়েছে। এর কারণ হিসেবে তিনি কাবুলে সাম্প্রতিক বোমা হামলায় এক মার্কিন সেনার নিহত হওয়ার কথা উল্লেখ করেছেন। ওই হামলার দায় স্বীকার করে নিয়েছে তালেবান।
প্রেসিডেন্ট ট্রাম্প এমন সময় এই ঘোষণা দিলেন যখন আফগানিস্তান বিষয়ক বিশেষ মার্কিন প্রতিনিধি জালমাই খালিলযাদ গত সোমবার জানিয়েছিলেন, তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প অনুমোদন দিলেই তা স্বাক্ষরিত হবে।
গত এক বছরেরও বেশি সময় ধরে তালেবানের সঙ্গে খালিলযাদ নয় দফা বৈঠক করে ওই সমঝোতার খসড়া চূড়ান্ত করেছিলেন।
ওই সমঝোতার মূল ধারা ছিল আগামী ২০ সপ্তাহের মধ্যে আফগানিস্তান থেকে ৫ হাজার ৪শ সেনা প্রত্যাহার। বর্তমানে আফগানিস্তানে প্রায় ১৪ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫