Skip to content

আয়নাবাজির নাবিলার সঙ্গে জুটি বাঁধছেন আরিফিন শুভ

বিনোদন ডেস্ক ॥

উপস্থাপিকা হিসেবে বেশ জনপ্রিয় মাসুমা রহমান নাবিলা। মডেল ও অভিনেত্রী নাবিলাও কম চমক দেখাননি। বিশেষ করে অমিতাভ রেজার ‘আয়নাবাজি’ ছবিটি দিয়ে তিনি বাজিমাত করেছেন চঞ্চল চৌধুরীর বিপরীতে। আজকাল তাকে ‘আয়নাবাজি’র নাবিলা বলেই ডাকছেন সবাই।

সম্প্রতি উপস্থাপনা নিয়ে ব্যস্ত নাবিলাকে কালেভদ্রে দেখা যায় নাটক-টেলিছবিতেও।

নতুন খবর হলো, প্রথমবারের মত ঢাকাই ছবির চিত্রনায়ক আরিফিন শুভ’র সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন নাবিলা। তবে তা কোনো সিনেমার জন্য নয়। ওয়ালটনের তিনটি ভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপনে দেখা যাবে এই জুটিকে।

ওয়ালটনের ব্লেন্ডার, ওয়াশিং মেশিন এবং মাল্টি কুকারের টিভিসিগুলো নির্মাণ হবে দেশের বিভিন্ন লোকেশনেই। আগামীকাল থেকে শুটিংয়ে অংশ নেবেন শুভ-নাবিলা। এগুলো পরিচালনা করবেন তৌহিদ মিতুল।

নাবিলা বলেন, ‘জুটির গল্প নিয়ে তিনটি ভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপন হবে। আলাদা আলাদা গল্পে আলাদা আলাদা প্রোডাক্ট। আইডিয়াগুলো পছন্দ হয়েছে। আরিফিন শুভর সঙ্গেও প্রথমবার কাজ করছি এটাও ভালো লাগছে।’

এর আগে গেল রোজার ঈদে একটি এলপি গ্যাসের বিজ্ঞাপনে কাজ করেছিলেন নাবিলা। এছাড়াও গেল কোরবানি ঈদে একটি নাটকেও দেখা গিয়েছিল তাকে। চলতি বছরেই নতুন সিনেমার ঘোষণা নিয়ে হাজির হচ্ছেন এই অভিনেত্রী।

নতুন এই বিজ্ঞাপনটির শুটিং শেষ করে আগামী ১১ সেপ্টেম্বর দেশ ছাড়বেন নাবিলা। পরিবার নিয়ে মিশর ও তুরস্কে দুই সপ্তাহের অবকাশ কাটাবেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫