Skip to content

কালীগঞ্জে অবসরপ্রাপ্ত সেনাসদস্যে আত্মহত্যা

কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: কালীগঞ্জে হাজী আবু সাইদ মোল্লা (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত সেনাসদস্য আত্মহত্যা করেছে বলে সংবাদ পাওয়া গেছে। কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের চর বাঘুন গ্রামে রোরবার রাতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

আজ সোমবার সাড়ে এগোরটার সময় কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আজহারুল ইসলাম আম গাছে প্লাষ্টিকের রশিতে ঝুলন্ত অবস্থায় ওই সেনাসদস্যের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য তার মৃতদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মোক্তারপুর ইউনিয়নের চর বাঘুন গ্রামের মৃত শওকত আলী মোল্লার ছেলে আবু সাইদ মোল্লা। তিনি ছয় সন্তানের জনক।

এ সংক্রান্ত বিষয়ে মোক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম তোরণ বলেন, ঘটনাটি শুনেছি। অবসরপ্রাপ্ত সেনাসদস্য আবু সাইদ আত্মহত্যা করেছে।

ঘটনার সত্যতা স্বীকার করে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আজহারুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তার লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫