Skip to content

জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য বিসিবি একাদশ ঘোষণা

স্পোর্টস ডেস্ক ॥

সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য একাদশ ঘোষণা করেছে বিসিবি। ত্রিদেশীয় সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে বুধবার মাঠে নামবে জিম্বাবুয়ে।

প্রস্তুতি ম্যাচের জন্য ঘোষিত দলে রয়েছেন মূল স্কোয়াডে জায়গা পাওয়া আফিফ হোসেন, সাব্বির রহমান, ইয়াসিন মিশু, সাইফউদ্দীন।

বুধবার দুপুর ১২টায় ফতুল্লায় শুরু হবে ম্যাচটি। ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচ হবে আগামী ১৩ সেপ্টেম্বর। প্রথম দিনে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকবে জিম্বাবুয়ে।

বিসিবি ঘোষিত স্কোয়াড: সাইফ হাসান, নাইম শেখ, সাব্বির রহমান, আফিফ হোসেন, ইয়াসির আলী, সাব্বির হোসেন, আরিফুল হক, সুমন খান, ইয়াসিন আরাফাত মিশু, শফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, জাকির আলী, সাইফউদ্দীন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫