Skip to content

গাজীপুরে মলম পার্টির চার সক্রিয় সদস্য আটক

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর কোনাবাড়ী থানা নছের মার্কেট এলাকা থেকে জাহাঙ্গীর, রনি, ফজিবর ও মানিক নামে মলম পার্টির চার সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১ এসব তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার রাত ১০টায় র‌্যাব-১ এর কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করে। আটককৃত মো: জাহাঙ্গীর আলম (৩৩) মুন্সিগঞ্জ জেলা টঙ্গী বাড়ী থানা হাসাইল গ্রামের মো: তাজেল ইসলামের পুত্র এবং জিএমপি কাশিমপুর হাতিমারা এলাকার ফয়সালের বাড়ীর ভাড়াটিয়া, মো: রনি মিয়া (৩৭) শেরপুর সদর হেলুয়া নয়াপাড়া এলাকার মৃত জিয়াউল হকের পুত্র এবং জিএমটি কোনাবাড়ী নছের মার্কেট এলাকার কালামের বাড়ীর ভাড়াটিয়া, মোঃ ফজিবর মিয়া (১৯) কুড়িগ্রাম রৌমারী থানা মির্জাপাড়ার মোঃ জাবেদ মিয়ার পুত্র, মোঃ মানিক মিয়া (২০) ময়মনসিংহ ফুলপুর মোঃ আক্কাস আলীর পুত্র এবং জিএমপি বাসন আশরাফের বাড়ীর ভাড়াটিয়া। আটকের সময় তাদের দখল হতে ১টি চাপাতি, ২টি চাকু, অজ্ঞান কাজে ব্যবহৃত ১০টি মলম, ৪টি মোবাইল ফোন, নগদ ৬শত ৭০টাকা উদ্ধার করা হয়।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা গাজীপুর জেলার মূল মলম পার্টির সক্রিয় সদস্য। মলম সম্পর্কে জিজ্ঞাসাবাদে গাজীপুর জেলার প্রধান অজ্ঞান কাজে ব্যবহৃত শীর্ষ ডিলার তাদের কাছ থেকে গাজীপুর জেলার অন্যান্য ছিনতাই পার্টির সদস্যরা অজ্ঞান কাজে ব্যবহৃত মলম ক্রয় করে বলেও জানান তারা।
তারা আরো জানায়, একে অপরের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ উক্ত মলম দ্বারা গাজীপুরসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মটর সাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ী, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাই করে আসছে। উদ্বারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে থানায় হস্তান্তরের ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫