Skip to content

তীব্র গতিতে ছুটছে গাড়ি, স্টিয়ারিং হাতে ঘুমাচ্ছেন চালক

আন্তর্জাতিক ডেস্ক ॥

তীব্র গতিতে হাইওয়ে দিয়ে ছুটে চলছে গাড়ি। কিন্তু চালক গভীরে ঘুমিয়ে তলিয়ে গেছেন। শুধু চালকই নন বরং, তার পাশের আসনে থাকা ব্যক্তিও বেঘোরে ঘুমাচ্ছিলেন। গাড়ি চালিয়ে পাশ দিয়ে যাওয়ার সময় এমন দৃশ্য দেখে হতবাক হয়ে যান ডাকোটা রান্ডল।

হাইওয়ে দিয়ে যাওয়ার সময় পাশের গাড়ির দিকে তাকিয়ে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বাসিন্দা ডাকোটা রান্ডল দেখেন গাড়িটি কেউ চালাচ্ছে না। এটা আপনা আপনিই চলছে। তিনি তাকিয়ে দেখেন তার পাশের গাড়িটি তীব্র গতিতে যাচ্ছে। কিন্তু স্টিয়ারিং ধরা চালক এবং তার পাশে থাকা ব্যক্তিটি খুব আরাম করে ঘুমাচ্ছেন।

এক মুহূর্তও দেরি না করে ওই দৃশ্য ধারণ করে ফেলেন তিনি। টেসলা গাড়ির অনবদ্য ফিচার হলো এর অটো-পাইলট ফাংশন। তবে এই নিয়ম থাকলেও কোম্পানির পক্ষ থেকে সব সময়ই চালককে সজাগ থাকতে বলা হয়ে থাকে। আর এভাবে ঘুমের তো একেবারেই অনুমতি নেই।

ডাকোটা রান্ডলের এই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ওই ভিডিওতে দেখা গেছে, স্টিয়ারিংয়ে হাত রেখে ঘুমাচ্ছেন গাড়ির চালক। রান্ডল জানিয়েছেন, গাড়িটি ঘণ্টায় ৫৫ থেকে ৬০ কিলোমিটার বেগে চলছিল। তবে এই ঘটনাটি পুলিশকে জানাননি তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫