Skip to content

নয়নতারার প্রেমে পড়েছেন মিলন

বিনোদন ডেস্ক ॥
অপূর্ব সুন্দরী মেয়েটির নাম নয়নতারা। রূপপুর ঘাটের ব্রিজের পাশে একটি গাছ তলায় দাঁড়িয়ে আছে সে। কয়েকটি ছেলে তাকে উত্তক্ত করার চেষ্টা করে। কেউ তার মনের খবর জানে না। আসলে প্রেমে ব্যর্থ হয়ে নদীতে ঝাঁপ দিকে এসেছে সে। নদীতে ঝাঁপও দেয়।

কিন্তু নদী থেকে তুলে তাকে বাঁচিয়ে নেয় রহমত। এরপর মেয়েটিকে সুজন ও তার দাদির কাছে নিয়ে আসে। সুজন মেয়েটিকে তাড়িয়ে দিতে চাইলে দাদি বাঁধা দেয়। স্বাধীন শাহ রচিত এমন গল্প নিয়েটেলিছবি নির্মাণ করেছেন নির্মাতা আবু সুফিয়ান বিপ্লব। টেলিছবিটিতে সুজন চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন।

এখানে দেখা যাবে, এক সময় সুজন নয়নতারার প্রেমে পড়ে যায়। আর সুজনকেও ভালো লাগতে শুরু করে নয়নতারার। ঠিক এই সময় ফিরে আসে নয়নতারার পুরোনো প্রেমিক তাইজুল। তারপ কী হয়? দেখতে হবে টেলিছবিতে।

এই প্রসঙ্গে আনিসুর রহমান মিলন বলেন, ‘অসাধারণ একটি গল্প নয়নতারা। গ্রাম বাংলার চির চেনা গল্প হলেও নাট্যকার ভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করেছেন গল্পটি। সংলাপেও যথেষ্ট যতœ নিয়েছেন। আবু সুফিয়ান বিপ্লবের সাথে এটাই আমার প্রথম কাজ। নাটকটিতে আমাকে ভিন্নভাবেই দেখতে পাবে দর্শক। আমার বিশ্বাস দর্শকের কাছে নয়নতারা ভাল লাগবে।’

নির্মাতা সূত্রে জানা গেছে, শুক্রবার বিকাল ৩টা ১৫ মিনিটিতে টেলিছবিটি চ্যানেল আইয়ে প্রচার হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫