Skip to content

ডাকে পাঠানো চিঠি গন্তব্যে পৌঁছল ১৯ বছর পর

আন্তর্জাতিক ডেস্ক ॥

ডাক বিভাগ থেকে তুহিনশংকর চন্দের ফোনে একটা এসএমএস আসলো। তা দেখে চমকে গেলেন তিনি। দেখলেন, ২০০০ সালে ডাক বিভাগের স্পিড পোস্টে তিনি যে চিঠি পাঠিয়েছিলেন, তা ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর গন্তব্যে পৌঁছেছে।

প্রায় দু’দশক আগের স্পিড পোস্টে (দ্রুত পৌঁছানোর জন্য) পাঠানো ওই চিঠি গন্তব্যে পোঁছানোর আশা তিনি ছেড়েই দিয়েছিলেন।

এ ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সুদর্শনপুরে।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনে প্রকাশিত খবরে বলা হয়েছে, সুদর্শনপুরের বাসিন্দা তুহিনশংকর চন্দ জানান- ২০০০ সালের ১ জানুয়ারি রায়গঞ্জ মুখ্য ডাকঘর থেকে চিঠিটি পাঠান তিনি।

কাকে তিনি চিঠি পাঠিয়েছিলেন এবং কী লিখেছিলেন? জানতে চাইলে তিনি বলেন, এখন তা মনে করতে পারছিন না।

তিনি বলেন, উনিশ বছর আগে চিঠি লিখেছিলাম। আজ স্পিড পোস্টে তা গন্তব্যে পৌঁছল।

তুহিনশংকর চন্দের অভিযোগ, এর আগেও ডাক বিভাগের এমন দায়িত্বজ্ঞানহীনতার শিকার হন তিনি। তখন অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫