Skip to content

মাদকবিরোধী অভিযানে রাজধানীতে ৪০ জন আটক

বাংলাভূমি ডেস্ক ॥
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৪০ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ৯ হাজার ৭৬৬ পিস ইয়াবা ট্যাবলেট, ২৮৩ গ্রাম হেরোইন ও ২ কেজি ৪৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়, শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা রুজু করা হয়েছে বলেও জানানো হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫