Skip to content

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডিএমপির নবনিযুক্ত কমিশনারের শ্রদ্ধা

বাংলাভূমি ডেস্ক ॥
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার শফিকুল ইসলাম তার প্রথম কর্মদিবসে শনিবার সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে ধানমন্ডি ৩২ এর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং পরিদর্শন শেষে জাদুঘরে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তিনি।

পরে তিনি রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের স্মৃতির প্রতি সম্মান জানান। এ সময় ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল ডিএমপির ৩৪তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন শফিকুল ইসলাম। তিনি বিদায়ী কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার স্থলাভিষিক্ত হলেন।

গত ২৮ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপ-সচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মোহা. শফিকুল ইসলামকে ডিএমপির কমিশনার হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫