Skip to content

মাসিক বেতনের ভিত্তিতে চালক নিয়োগের নির্দেশ হাইকোর্টের

বাংলাভূমি ডেস্ক ॥
গণপরিবহন কোম্পানিকে মাসিক বেতনের ভিত্তিতে চালক নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে গণ পরিবহনে ট্রিপ ও দৈনিক ভিত্তিতে চালক নিয়োগ নিষিদ্ধ (ব্যান) করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ছয় মাসের মধ্যে আদালতের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

দুই বাসের রেষারেষিতে রাজধানীর তিতুমীর কলেজের ছাত্র রাজীব হাসানের হাত হারানোর পর মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চের পূর্ণাঙ্গ রায়ে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।
২০১৮ সালের ৩ এপ্রিল রাজধানীর কারওয়ান বাজার এলাকায় দু’বাসের রেষারেষিতে হাতকাটা পড়ে কলেজছাত্র রাজীবের। এ ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের পর ৪ এপ্রিল রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এদিকে রবিবার (১৪ সেপ্টেম্বর) এ রায়ের বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) আইনজীবী ব্যারিস্টার মুনীরুজ্জামান বলেন, পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের কথা জেনেছি। পূর্ণাঙ্গ অনুলিপি হাতে পেলে এ রায়ের বিরুদ্ধে আমরা আপিল বিভাগে আবেদন করবো।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫