Skip to content

ভারতে নৌকাডুবিতে নিহত ১২, নিখোঁজ ৩০

আন্তর্জাতিক ডেস্ক ॥
ভারতের দক্ষিণাঞ্চলীয় অন্ধ্র প্রদেশের গোদাভারি নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ৩০ জন।

ওই নৌকাটিতে ৬০ জন আরোহী ছিল। রোববার পর্যটকদের বহন করে একটি পর্যটন এলাকায় যাচ্ছিল নৌকাটি। এ সময় একটি বড় পাথরের সঙ্গে ধাক্কা খায় নৌকাটি।

বিবিসিকে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, ২৭ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকর্মীদের সেখানে উদ্ধারকাজে মোতায়েন করা হয়েছে। নদী থেকে মরদেহ উদ্ধারে কাজ করে যাচ্ছেন তারা।

ওই দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া এক নারী জানিয়েছেন, তার স্বামী এবং সন্তানের কোনো খোঁজ পাচ্ছেন না। কাঁদতে কাঁদতে তিনি বলেন, আমি আমার স্বামী, সন্তানকে হারিয়েছি।

অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি ওই এলাকার সব নৌকা চলাচল তাৎক্ষণিকভাবে বন্ধের নির্দেশ দিয়েছেন। এছাড়া নিহতদের প্রতি শোক জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫